ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শোক সংবাদ

ধার্মিক উপাসিকা ঊষা রানী বড়ুয়ার মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫২ পিএম

রাঙ্গুনিয়া( চট্টগ্রাম) সংবাদদাতা 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বড়য়াপাড়া প্রেমানন্দ  মহাজনবাড়ির  বয়োজ্যেষ্ঠা বৃদ্ধা, ধার্মিক  উপাসিকা  ঊষারাণী বড়ুয়া (৯৪) আজ মঙ্গলবার সকাল ৯ টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে  মৃত্যুবরণ করেছেন।


তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২  পুত্র, ৩ কন্যা, নাতি,নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ৩ টায় অন্তেষ্টিক্রিয়া শেষে বেতাগী সার্বজনীন শ্মশানে প্রয়াতার দাহকার্য সম্পন্ন হয়েছে। 


এ সম্পর্কিত আরো খবর