ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৫:০৮ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরে বিক্ষোভ মানববন্ধন হয়েছে। শনিবার (৯ আগস্ট) বেলা ১২ টায় বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের ব্যানারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন: ক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, সাংবাদিক আনিছুল আলম তালুকদার শামীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের বারহাট্টা কেন্দ্রের কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু প্রমুখ।

বক্তারা বলেন, তুহিন হত্যার বিচার যাতে কোনোভাবেই সাগর-রুনির হত্যার বিচারের মতো প্রহসনে পরিণত না হয়। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ণেরও দাবি জানান তারা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর