ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার কলারোয়া প্রাথমিক শিক্ষা অফিসে অ/গ্নি/কা/ণ্ড


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৯:৪৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলা চত্বরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধা-ঘন্টর মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল জানান, কম্পিউটারের আইপিএস এর ব্যাটারির স্থান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান- প্রাথমিক শিক্ষা অফিসের দ্বিতীয় তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক ধোয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আ/গু/নে অনেক কাগজপত্র পুড়ে গেছে বলে দেখা গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান  জানান,ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। তবে অনেক কাগজপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর