ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চার প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দে ২০০ কেজি পলিথিন জব্দ


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৯:২৬ পিএম

 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

 

রাজবাড়ীর গোয়ালন্দে ৪টি প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

 

বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলার গোয়ালন্দ বাজারে চারটি প্রতিষ্ঠান (মুদি দোকান) এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তর। 

 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

 

এসময় রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেনসহ গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অংশ নেন। 

 

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ধারা অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করার পাশাপাশি চার প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর