ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার


  • আপলোড সময় : শনিবার ২৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩৫ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় নৌকাঘাট থেকে সরকারি ভর্তুকি মূল্যের ১৫ টাকা কেজি দরের চালগুলো উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমান জানান, সরকারি ভর্তুকি মূল্যে দেওয়া চাল কিছু অসাধু ব্যক্তি ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুত করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। বর্তমানে চালগুলো জব্দ করে সৌদিয়া চাঁদপুরের ইউনিয়ন ইউপি সদস্য মো. পরান ব্যাপারীর জিম্মায় রাখা হয়েছে এবং এনায়েতপুর থানায় নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে। পরে আদালতের নির্দেশে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অভিযানে এনায়েতপুর থানা-পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর দাবি, চালগুলো এনায়েতপুর থানাধীন ১৩ নম্বর জালালপুর ইউনিয়ন পরিষদের অধীনে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের অবৈধভাবে বিক্রি করা চাল। চাল পরিবহনের নৌকার মালিক ও এর সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের গ্রেপ্তার করলেই প্রকৃত রহস্য উদঘাটন হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর