ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপ্তি


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৭:৪১ পিএম

খাগড়াছড়ি  প্রতিনিধি :

খাগড়াছড়িতে আসন্ন দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ১০০ জন হিল ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে খাগড়াছড়ি জেলা সদরে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এ অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট আরিফুর রহমান।

 

এসময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক ডক্টর সাইফুর রহমান। এসময় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত হিল ভিডিপির সদস্যদের উদ্দেশ্যে বলেন,নিজ গ্রামে নিজ এলাকায় আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা পালন করার পাশাপাশি জননিরাপত্তায় ও আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে হবে।

 

২৮ দিনের এ অ্যাডভান্সড কোর্সে মোট একশ জন প্রশিক্ষনার্থীকে সফল ভাবে এ কোর্স সমাপ্ত করায়  সার্টিফিকেট বিতরণ'সহ বিভিন্ন ক্যাটাগরিতে হিল ভিডিপি সদস্যদের পুরস্কৃত করা হয়।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর