ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দশমিনা সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫ সময় : ৮:০১ পিএম

দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার কলেজ শাখা ছাত্রদলের মোঃ হাসান আহমেদ জিদনী সভাপতি ও মোঃ রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

গত ১৪ আগস্ট পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের যৌথ স্বাক্ষরিত ১৬ সদস্যের ওই কমিটি আজ মঙ্গলবার  (২৬ আগস্ট) বিকেলে প্রকাশিত হয়। একই সাথে আগামি ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।


আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর