ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

প্রেমিকাকে বাসা ভাড়া দিলেন হৃত্বিক


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৩:২০ পিএম

বিনোদন ডেস্ক

প্রায় তিন বছর ধরে অভিনেত্রী ও সংগীতশিল্পী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে আছেন বলিউড নায়ক হৃত্বিক রোশন। এবার শোনা যাচ্ছে, প্রেমিকার কাছে নিজের সমুদ্রমুখী ফ্ল্যাট ভাড়া দিয়েছেন তিনি; আর তার থেকে প্রতি মাসে ভাড়াও নেবেন নায়ক।

ভারতীয় গণমাধ্যমের খবর, হৃতিকের সেই বহুতল ভবনের না ‘মান্নাত অ্যাপার্টমেন্ট’। এরই ১৫ তলায় অবস্থিত ফ্ল্যাটটি প্রায় এক বছরের জন্য ভাড়া নেন সাবা। তবে প্রেমিকের ফ্ল্যাট বলে একেবারেই ফ্রি তে থাকবেন না; মাস গেলে বাড়িভাড়া গুনতে হবে সাবাকে।


শোনা যাচ্ছে, প্রতি মাসে ৭৫ হাজার রুপি করে ভাড়া গুনবেন তিনি। এই বাড়ির আয়তন প্রায় ১,১০০ বর্গফুট। তিন রুমের এই ফ্ল্যাটটিতে সমুদ্রমুখী বারান্দা রয়েছে, সঙ্গে আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা এবং সমস্ত বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে। যদিও ওই এলাকায় একইরকম বাড়ির ভাড়া মোটামুটি ২ লক্ষ রুপি। তবে প্রেমিকাকে অনেকটা কমেই এই সুন্দর ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন হৃত্বিক।

সাবা ও হৃত্বিকের বয়সের ফারাক বিস্তর। অভিনেতা পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন। অন্যদিকে, গত বছর ১ নভেম্বর ৩৮-এ পা দিয়েছেন সাবা। খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবার পরিবার নাটকের সঙ্গে যুক্ত।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর