ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

বাংলোর ভিডিও ছড়াতেই রেগে আগুন আলিয়া


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৩:২৭ পিএম

বিনোদন ডেস্ক

বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট আর রণবীর কাপুরের নতুন বাংলো নিয়ে নেটমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। মুম্বাইয়ের পালি হিলে রাজ কাপুরের পুরনো কৃষ্ণ রাজ প্রপার্টির জায়গায় তৈরি হয়েছে এই ছয়তলা বাড়ি। তিন বছর ধরে প্রায় ২৫০ কোটি রুপি খরচে নির্মাণের কাজ এখন শেষের পথে।

এরই মধ্যে সেই বাংলোর একটি ভিডিও ভাইরাল হলে তৈরি হয় ব্যাপক আলোচনা; আর বিষয়টি ছড়িয়ে পড়তেই চটেছেন আলিয়া। এ নিয়ে সামাজিক মাধ্যমে আলিয়া লিখেছেন, ‘আমাদের বাড়ির ভিডিও অনুমতি ছাড়া তোলা হয়েছে এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা স্পষ্টতই ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ও নিরাপত্তার জন্য বড় সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও তোলা কখনোই ঠিক নয়।’

তিনি আরও অনুরোধ করেছেন, যারা এই ভিডিও বা ছবি দেখেছেন তারা যেন তা আর শেয়ার না করেন এবং মিডিয়াকর্মীরাও যেন এগুলো সরিয়ে নেন। ঘটনায় অনেক নেটিজেনই আলিয়ার পাশে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন, ‘এটা সরাসরি গোপনীয়তার লঙ্ঘন।’ আবার কারও মতে, ‘সব দোষ পাপারাৎজিদের নয়, হয়তো মিডিয়াকে আগেভাগেই খবর দেওয়া হয় বলেই ভিডিও বাইরে এসেছে।’

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর