ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৫:১১ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এ সময় কৃষকদের মাঝে ১ বিঘা জমিতে চাষাবাদের জন্য প্রত্যেক কৃষক‌কে ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রণোদনা হিসা‌বে ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর