ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় বাইচের নৌকা ও ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪১ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাইচের নৌকা ও ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে নিহত ২ আহত ১৫। উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার অনুশীলনের সময় ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষে একটি বাইচের নৌকা ডুবে যায়। এতে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়।বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাকিবুল হাসান।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে, উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে। এ দুর্ঘটনায় নিহতরা হলেন, বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের মৃত সাহেবদি মন্ডলের ছেলে রহিজ মন্ডল (৫০) ও একই ইউনিয়নের নরসিংহপাড়া গ্রামের মৃত কোবাদ আলীর ছেলে নুর মোহাম্মদ (৪৫)।

এ বিষ‌য়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাকিবুল হাসান বলেন, শুক্রবার সন্ধ্যা রাতে চাকসা দক্ষিণপাড়া মায়ের দোয়া’ নামের বাইচের নৌকাটি অনুশীলন শেষে ফেরার পথে দহকুলা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায়।

এসময় নৌকায় থাকা ২ জন মারা যান এবং ১৫ জন আহত হন। তবে নৌকায় থাকা ৫-৬ জন ব্যক্তিকে খুজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর