ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ০৭ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৩০ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোরকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ভারড়া ইউনিয়নের চান্দক গ্রামের রবিউল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২১) ও চান মিয়ার ছেলে সিদ্দিক হোসেন (২১)।

জানা যায়, ট্রান্সফরমার সরঞ্জামের মধ্যে তামা ৩৩ কেজি, ষ্টিলপ্লেট ৯৭ কেজি, তামার তার ২৬ কেজি। চুরি হওয়া সরঞ্জামের মূল্য প্রায় ১ লক্ষ ১৭ হাজার ৭ শত টাকা। এ ব্যাপারে নাগরপুর পল্লী বিদ্যুৎ অফিস ষ্টাফ কামরুল ইসলাম বাদী হয়ে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রান্সফরমারের সরঞ্জামসহ উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রাম থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর