ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জ উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:২৫ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ 

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্মিত ৪ তলা নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) এ ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। এলজিইডি কর্তৃক বাস্তবায়িত ৬ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি কহিনুর সাবরিনা জেভী ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত হয়।

 এছাড়া জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন ও উদ্বোধন করেন, সেগুলো হলো- উপজেলা পরিষদ চত্বরে পতাকা মঞ্চ উদ্বোধন, শিবগঞ্জ পৌরসভা পরিদর্শন, সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শন, বানাইল মডেল সঃ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন; বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, অসহায় মহিলাদের স্বাবলম্বীকরণে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

 পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 


এ সম্পর্কিত আরো খবর