ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

স্যুটকেসে ফ্যাশন ইনফ্লুয়েন্সারের মরদেহ, প্রাক্তন প্রেমিক গ্রেপ্তার


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ ডিসেম্বর, ২০২৫ সময় : ১:১৮ পিএম

অস্ট্রিয়ার আলোচিত ফ্যাশন ইনফ্লুয়েন্সার স্টেফানি পিপারের রহস্যজনক নিখোঁজের পর পরিণতি ভয়াবহ ছিল। সম্প্রতি একটি স্যুটকেস থেকে ৩১ বছর বয়সী স্টেফানির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং হত্যাকারী তার প্রাক্তন প্রেমিক।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, স্টেফানির মরদেহ একটি স্যুটকেসে ভরে স্লোভেনিয়ার একটি জঙ্গলে পুঁতে রাখা হয়। হত্যার ঘটনায় অভিযুক্তের দুই পুরুষ আত্মীয়কেও গ্রেপ্তার করা হয়েছে।

স্টেফানি পিপার মেকআপ, ফ্যাশন ও গান নিয়ে কনটেন্ট তৈরি করতেন। তিনি গত ২৩ নভেম্বর একটি পার্টি থেকে বাড়ি ফেরার পর নিখোঁজ হন। সে রাতে একজন বন্ধুকে মেসেজ করে জানান যে তিনি নিরাপদে পৌঁছেছেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি আরেকটি মেসেজ পাঠান, যেখানে সিঁড়ির ঘরে কেউ আছে বলে তার সন্দেহ প্রকাশ করেন।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই সময় তারা বাড়িতে ঝগড়ার শব্দ শুনেছেন এবং স্টেফানির সাবেক প্রেমিককে ভবনে দেখতে পেয়েছিলেন।

পুলিশ জানায়, প্রাক্তন প্রেমিক স্লোভেনিয়াতে গ্রেপ্তার হন। স্লোভেনিয়া-অস্ট্রিয়া সীমান্তের কাছে একটি ক্যাসিনোর পার্কিং লটে তার গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। এর পরই তাকে গ্রেপ্তার করা হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা স্টেফানির মৃত্যুতে শোক প্রকাশ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি দ্রুত বিচার দাবি করছেন।


এ সম্পর্কিত আরো খবর