ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ ১ মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী


  • আপলোড সময় : সোমবার ২৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৪১ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুস্তাফিজুর রহমান দিপু ভুইয়া ৷  সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা  নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা মো,সাইফুল ইসলামের  কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- নারায়গঞ্জ জেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক  খোকন, রূপগঞ্জ  উপজেলা বিএনপির সভাপতি  এডভোকেট হুমায়ুন কবির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু,  আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত  সায়েম ও নাসিরুদ্দিন।   এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।"

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর