ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিতর্কের মুখে ইউপি ভোটের সময়সূচি, তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত ইসির চলচ্চিত্রকে পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে নিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী রামগঞ্জে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো চুরি হওয়া গরু পুতিন-মোদির ভাইরাল ব্রিকস সেলফি এআই দিয়ে বানানো: এএফপি জাফর ইকবাল ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে চার্জশিট একাদশে ভর্তির প্রথম ফল প্রকাশ: ১৯ সেপ্টেম্বর মাইগ্রেশন প্রশাসনিক কারণে ডিএমপির গুলশান বিভাগের ডিসিকে প্রত্যাহার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে : মাহদী আমিন জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম


বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৫:৪২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধীদলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধীদলীয় চিফ হুইপ হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংসদ সদস্যদের শপথ শেষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। সভায় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন।

বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা জেলার জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদীয় দলের সভায় আলোচনা শেষে নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হবে। ওই বিজ্ঞপ্তিতে বিরোধীদলীয় নেতৃত্বের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

সূত্র জানায়, নতুন সংসদে বিরোধী দলের ভূমিকা কী হবে, তা নিয়েও সভায় আলোচনা হয়েছে। সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন, এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে বিরোধী দলের অবস্থান কী হবে, সে বিষয়ে মতামত দেওয়া হয়।

বিরোধীদলীয় নেতৃত্ব নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, নতুন সংসদে বিরোধী দলের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে জাতীয় ইস্যুতে সরকারকে জবাবদিহির আওতায় আনতে বিরোধী দলের কার্যক্রম নজরে থাকবে।

এদিকে বিরোধীদলীয় নেতা, উপনেতা এবং চিফ হুইপ নির্বাচনের পর জোটের অভ্যন্তরীণ সাংগঠনিক তৎপরতাও বাড়তে পারে। সংসদে দলীয় অবস্থান আরও শক্তিশালী করতে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

তবে যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, বিজ্ঞপ্তি প্রকাশের পরই বিস্তারিত জানানো হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর