ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সৌদিতে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৯:০১ পিএম

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি চলছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির বিভিন্ন স্থানে চাঁদ অনুসন্ধানের জন্য টেলিস্কোপসহ আধুনিক যন্ত্রপাতি বসানো হয়েছে।

দেশটির একাধিক পর্যবেক্ষণ কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

সংবাদমাধ্যম আল আখবারিয়া জানিয়েছে, চাঁদ দেখার অন্যতম স্থান হাউতাত সুদাইরের আবহাওয়া পর্যবেক্ষণ করা হচ্ছে। সেখানকার পর্যবেক্ষক দল প্রস্তুত রয়েছে। তারা চাঁদ দেখতে পেলেই দ্রুত খবর জানাবে।

এদিকে, উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান এবং দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যায়নি। দেশ দুটির কর্তৃপক্ষ জানিয়েছে, কোথাও অর্ধচন্দ্র দেখা সম্ভব হয়নি। ফলে ওমান ও মালয়েশিয়ায় আগামী বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে।

মালয়েশিয়ার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার দেশটির আকাশে পবিত্র রমজান মাসের অর্ধচন্দ্র দেখা যায়নি। তাই আনুষ্ঠানিকভাবে আগামী বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে।

অন্যদিকে, ওমানও একই ঘোষণা দিয়েছে। দেশটি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ১৪৪৭ হিজরির রমজান মাস শুরু হবে। ওমানের হিজরি মাস পর্যবেক্ষণ কমিটি নিশ্চিত করে বলেছে, বুধবার শাবান মাসের শেষ দিন। এরপর বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে।

ওমান উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে। এদিকে সৌদি আরবে চাঁদ দেখা নিয়ে প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতিও নজরে রাখা হচ্ছে।

চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। পর্যবেক্ষকদের পক্ষ থেকে চাঁদ দেখা গেলে তা যাচাই করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর