ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিতর্কের মুখে ইউপি ভোটের সময়সূচি, তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত ইসির চলচ্চিত্রকে পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে নিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী রামগঞ্জে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো চুরি হওয়া গরু পুতিন-মোদির ভাইরাল ব্রিকস সেলফি এআই দিয়ে বানানো: এএফপি জাফর ইকবাল ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে চার্জশিট একাদশে ভর্তির প্রথম ফল প্রকাশ: ১৯ সেপ্টেম্বর মাইগ্রেশন প্রশাসনিক কারণে ডিএমপির গুলশান বিভাগের ডিসিকে প্রত্যাহার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে : মাহদী আমিন জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের উদ্যোগে পদ্মপাড়ায় ইফতার ও দোয়া মাহফিল


  • আপলোড সময় : সোমবার ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৯:১৩ পিএম

স্টাফ রিপোর্টার:

গাবতলী পদ্মপাড়া গ্রামে প্রধানমন্ত্রীর প্রেস সচিব, বিশিষ্ট সাংবাদিক জনাব আতিকুর রহমান রহমানের উদ্যোগে সোমবার (২৩ ফেব্রুয়ারি)  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন আতিকুর রহমান রুমনের বড় ভাই তারিকুল ইসলাম অরেঞ্জ। আয়োজক পরিবারের পক্ষ থেকে আগত অতিথিদের আন্তরিকভাবে আপ্যায়ন করা হয়।

দোয়া মাহফিলে পদ্মপাড়া গ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আগত মুসল্লিরা অংশ নেন। গ্রামের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

ইফতারের পূর্বে নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও জিয়া পরিবার, দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশবাসীর সুখ-শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা কামনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন পদ্মপাড়া জামে মসজিদের পেশ ইমাম। ধর্মীয় আবহে অনুষ্ঠিত এ আয়োজন এলাকায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।




এ সম্পর্কিত আরো খবর