ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

আলী হোসেন ফকির নতুন আইজিপি, প্রজ্ঞাপন জারি


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৫:২৬ পিএম

নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকির। সরকার তাকে এই পদে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে তিনি পূর্বে চাকরিচ্যুত ও পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিলেন। কর্মজীবনে বিভিন্ন সময় তিনি চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করেছেন এবং পেশাগত দক্ষতার জন্য পরিচিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় তিনি এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান। পরবর্তীতে সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন।

আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাটে। ১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম আমলে তিনি প্রশাসনিক জটিলতার মুখোমুখি হন এবং চাকরি থেকে বরখাস্ত হন। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে আইনি প্রক্রিয়ায় তিনি চাকরি ফিরে পান। দীর্ঘ কর্মজীবনে তিনি চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেন এবং এসপি হিসেবে একাধিক জেলায় দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ২০০৮ সালে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের ডিসি হিসেবে দায়িত্বে ছিলেন। এরপর জাতিসংঘ মিশনে কাজ করার সুযোগ পান। জাতিসংঘ থেকে দেশে ফেরার পর তাকে রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে সংযুক্ত করা হয়। সেখানে দায়িত্ব পালনকালীন ২০২২ সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের মাধ্যমে তাকে দেশের সর্বোচ্চ পুলিশ প্রশাসনিক পদে দায়িত্ব দেওয়া হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।.

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর