ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

শিগগিরই পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ:স্বরাষ্ট্রমন্ত্রী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:০৩ পিএম

বাংলাদেশ পুলিশের জনবল সংকট নিরসনে শিগগিরই ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও জনগণকে নিরাপত্তা দিতে পুলিশের জনবল বৃদ্ধি জরুরি। সে লক্ষ্যেই নতুন করে ১০ হাজার কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান।

তিনি বলেন, পুলিশ বাহিনীতে দীর্ঘদিন ধরে জনবল ঘাটতি রয়েছে। নতুন নিয়োগের মাধ্যমে থানা ও ফাঁড়ি পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে। বিশেষ করে জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত সদস্য নিয়োগের পরিকল্পনা রয়েছে।

কনস্টেবল পদে নিয়োগের পাশাপাশি উপপরিদর্শক (এসআই) এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদেও নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসআই নিয়োগ প্রক্রিয়া যথাযথ নিয়ম অনুসরণ করে সম্পন্ন করা হবে এবং এএসপি নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সালাউদ্দিন আহমদ আরও বলেন, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিকল্পিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ পরীক্ষা ও প্রক্রিয়ার মাধ্যমে এসব পদে নিয়োগ সম্পন্ন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দক্ষ মানবসম্পদ বৃদ্ধি ছাড়া কার্যকর পুলিশিং সম্ভব নয়। তাই ধাপে ধাপে জনবল বাড়ানো এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন কনস্টেবল নিয়োগ সম্পন্ন হলে থানাভিত্তিক টহল জোরদার, অপরাধ দমন কার্যক্রম বৃদ্ধি এবং জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ইতিবাচক প্রভাব পড়বে। জনবল বাড়লে মাঠপর্যায়ে দায়িত্ব বণ্টনও সহজ হবে। সরকার আশা করছে, নতুন নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে।


এ সম্পর্কিত আরো খবর