ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

পুলিশের পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৪০ পিএম

পুলিশের পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, "এখন পর্যন্ত পুলিশের পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত নেওয়া হলে পরে বিস্তারিত জানানো হবে।"

মন্ত্রী আরও জানান, দেশের পুলিশ বাহিনীর জনবল বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের জন্য কাজ চলছে। তিনি বলেন, "অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেই শিগগিরই আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে। এছাড়া এসআই এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ নেওয়া হবে, যেটি যথাসময়ে জানানো হবে।"

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই অনুযায়ী কাজ সম্পাদনের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।"

পুলিশ সার্জেন্টের শূন্য পদগুলো পূরণের বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, "সার্জেন্ট পদে ১৮০টি শূন্য পদ পূরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির যথাযথ পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে।"

এছাড়া পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে বিভিন্ন সমালোচনা ও আলোচনা চলার প্রেক্ষাপটে মন্ত্রী বলেন, "পুলিশের পোশাক শুধু বাহিনীর পরিচয় নয়, বরং জনগণের সঙ্গে যোগাযোগ ও নিরাপত্তা জোরদারের একটি গুরুত্বপূর্ণ অংশ। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করা হচ্ছে।"

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনগণের সেবায় পুলিশ বাহিনী আরও সক্রিয় ও দক্ষ হতে হবে। এজন্য শুধুমাত্র পোশাক পরিবর্তন নয়, পুলিশের প্রশিক্ষণ, মানবসম্পদ উন্নয়ন এবং কার্যকারিতা বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই জনগণ ও পুলিশ উভয়ই সুবিধা অনুভব করবে।


এ সম্পর্কিত আরো খবর