ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলা, ৪০ শিক্ষার্থী নিহত


  • আপলোড সময় : শনিবার ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:৩২ পিএম

ইরানের হোরমোজগান প্রদেশের মিনাব শহরে মেয়েদের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় অন্তত ৪০ শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ। শুরুতে পাঁচজন নিহতের তথ্য জানানো হলেও পরবর্তীতে হতাহতের সংখ্যা বাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ সামরিক অভিযান চালায়। এর অংশ হিসেবে মিনাবের স্কুলটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, হামলায় স্কুল ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, তবে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

একই সময়ে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ফার্স নিউজ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করা হয়।

এছাড়া বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে হামলার খবরও পাওয়া গেছে। আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।

অন্যদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছে যে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মধ্যপ্রাচ্যে এই সামরিক উত্তেজনা দ্রুত বিস্তৃত হচ্ছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘসহ বিভিন্ন পক্ষ দ্রুত যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। পরিস্থিতি এখনো অস্থির অবস্থায় রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর