ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ?

আমরা দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেইনি, দেবো না: মির্জা ফখরুল


  • আপলোড সময় : শনিবার ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:১০ পিএম

ঠাকুরগাঁও প্রতিনিধি:

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় নষ্ট না করে ভবিষ্যতের জন্য কাজ করা উচিত। দ্রুত দেশকে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার দিকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, যার যে দায়িত্ব আছে সে অনুযায়ী কাজ করবে। যারা দুর্নীতি করবে তাদের দেখভালের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) রয়েছে। আমরা দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেইনি, দেবো না।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আগামীর বাংলাদেশ নিয়ে তিনি বলেন, নারীদের জন্য বিভিন্ন কর্মসূচি চালু করা হবে। প্রধানমন্ত্রীর অন্যতম বড় কর্মসূচি ফ্যামিলি কার্ড দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ প্রয়োজনীয় সহায়তা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি একটি মেডিকেল কলেজ স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে পরিদর্শন টিম ইতোমধ্যে পরিদর্শন করেছে এবং জানিয়েছেন ২০২৭ সালে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করা সম্ভব হবে। বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে চলছে।

জেলা প্রশাসক ইশরাত ফাজানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার সকল দপ্তরের প্রধানরা।


এ সম্পর্কিত আরো খবর