ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ০১ মার্চ, ২০২৬ সময় : ৮:৫৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ আহমদ। তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়।

শনিবার সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হলে বিস্ফোরণের ঘটনায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ইফতার শেষে জরুরি খাদ্য ও পানীয় সরবরাহের দায়িত্ব নিয়ে বের হন সালেহ আহমদ। তার সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। বিস্ফোরণের পর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ আহমদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল।

পরে সিভিল ডিফেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিয়ন্ত্রণে নেয়। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। রবিবার সকালে অনানুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালানোর পর থেকে দেশটিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক, একজন পাকিস্তানের এবং একজন নেপালের নাগরিক। এসব হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৫৮ জন।

নিহত সালেহ আহমদ দীর্ঘদিন ধরে প্রবাসে কাজ করছিলেন। দেশে তার মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সালেহ আহমেদের চাচাতো ভাই মাহবুব আলম চৌধুরী বলেন, শনিবার সন্ধ্যায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা এখনো বিস্তারিতভাবে জানা যায়নি। তিনি মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়।

সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর