ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কায় হুতিদের ড্রোন হামলা ব্যর্থ করল সৌদি আজ বিশ্ব ওজোন দিবস: লক্ষ্য বায়ুমণ্ডল ও পরিবেশ সুরক্ষা সরকারি অফিসে জবাবদিহি নিশ্চিতে ডিজিটাল হাজিরার নির্দেশ ৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন

সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসি ইন্সপেক্টর গুলিবিদ্ধ


  • আপলোড সময় : সোমবার ০২ মার্চ, ২০২৬ সময় : ৩:৪৩ পিএম

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে মাদক কারবারিদের গুলিতে মো. সিদ্দিকুর রহমান (৩৮) নামের এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো দক্ষিণ সার্কেলের উপ-পরিচালক রাজিউর রহমান জানান, ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত ডিএনসির বিশেষ অভিযান চলছে। এ অভিযানের অংশ হিসেবে সাতটি টিম রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, ডিএনসির একটি টিম সায়েদাবাদ রেললাইন এলাকায় অবস্থান করছিল। এ সময় তিনজন সন্দেহভাজন মাদক কারবারিকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে একজনকে আটক করার চেষ্টা করলে হঠাৎ করেই তারা পকেট থেকে পিস্তল বের করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান গুলিবিদ্ধ হন।

গুলির ঘটনার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উপ-পরিচালক রাজিউর রহমান। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ঘটনার পর সায়েদাবাদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যান।

ডিএনসি সূত্রে জানা গেছে, রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অভিযানে অংশ নেওয়া সদস্যদের নিরাপত্তা জোরদারের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে গুলিবিদ্ধ ইন্সপেক্টরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


এ সম্পর্কিত আরো খবর