ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সাত জেলার গল্প নিয়ে ‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ মার্চ, ২০২৬ সময় : ৩:৫৯ পিএম

সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের প্রথম ভ্রমণকাহিনি ‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন। সাহিত্যপ্রেমী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারেস্টজয়ী পর্বতারোহী ও লেখক ইকরামুল হাসান শাকিল। তিনি বইটি সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বইটি মলাটবদ্ধ হওয়ার আগেই তার হাতে পাণ্ডুলিপি পৌঁছেছিল এবং তখনই তিনি পড়ার সুযোগ পান। তার ভাষায়, “ভ্রমণ কাহিনীগুলো খুবই চমৎকারভাবে তুলে এনেছে আশরাফুল। বইটি পড়লে লেখকের সঙ্গে ভ্রমণের অনুভূতি পাবেন পাঠকরা।” তিনি মনে করেন, একজন ভ্রমণলেখকের জন্য সবচেয়ে বড় সাফল্য হলো পাঠককে ভ্রমণের অভিজ্ঞতার ভেতরে নিয়ে যেতে পারা, আর সেই জায়গায় লেখক সফল হয়েছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্ন ৭১ প্রকাশন-এর প্রকাশক আবু সাঈদ। এতে উপস্থিত ছিলেন পাঠক নন্দিত বিনোদন ম্যাগাজিনের সম্পাদক এসএএম সুমন সরকার, পরিব্রাজক মাসফিকুল হাসান টনি, মিউজিক কম্পোজার মাহবুব মিনেল এবং বাকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আবুল বাশার মিরাজসহ অনেকে। বক্তারা বইটির বিষয়বস্তু, ভাষাশৈলী ও উপস্থাপন ভঙ্গির প্রশংসা করেন।

লেখক আশরাফুল ইসলাম আকাশ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এটি তার প্রথম বই। স্বাভাবিকভাবেই তিনি আপ্লুত ও আনন্দিত। দেশের সাতটি জেলার ১১টি গল্প নিয়ে ভ্রমণকাহিনিটি সাজানো হয়েছে বলে জানান তিনি। প্রতিটি গল্পে স্থানীয় ঐতিহ্য, ইতিহাস ও মানুষের জীবনচিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। তার প্রত্যাশা, পাঠকরা বইটি পড়ে হৃদ্যতা ও তৃপ্তি অনুভব করবেন।

‘ভদ্রাবতীর পাড়ে’ বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা স্বপ্ন ’৭১। বইটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আর করিম। নান্দনিক প্রচ্ছদ ও সুলিখিত আখ্যান বইটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

জানা গেছে, বইটি মূলত ভ্রমণ-নির্ভর আখ্যানধর্মী রচনা। দেশের সাতটি জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান, ঐতিহাসিক স্থাপনা ও জনপদের জীবন্ত গল্প এতে স্থান পেয়েছে। ৮০ পৃষ্ঠার এ বইটিতে মোট ১১টি গল্প রয়েছে। লেখক প্রতিটি স্থানের পরিবেশ, মানুষ ও সংস্কৃতিকে অনুভবের দৃষ্টিতে তুলে ধরেছেন।

বইমেলায় স্বপ্ন ’৭১-এর স্টলসহ বিভিন্ন অনলাইন শপ ও বইয়ের দোকানে বইটি পাওয়া যাচ্ছে। পাঁচ ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। প্রথম বই হিসেবে ‘ভদ্রাবতীর পাড়ে’ ইতোমধ্যে পাঠকমহলে আগ্রহ সৃষ্টি করেছে বলে প্রকাশনা সংশ্লিষ্টরা জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর