ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদযাত্রার বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ মার্চ, ২০২৬ সময় : ৪:৫৪ পিএম

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটও বিক্রিও শুরু হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ মার্চ থেকে শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।

পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে। যাত্রীসাধারণ ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন।
 
এবার ৩ মার্চ মিলবে ১৩ মার্চের অগ্রিম টিকিট। এছাড়া ৪, ৫, ৬,৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট। আর ফিরতি ট্রেনের টিকিট বিক্রি করা হবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত। ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট।
অগ্রিম ও ফিরতি টিকিটের ক্যালেন্ডার
 
অগ্রিম টিকিট বিক্রির তারিখ যাত্রার তারিখ ফিরতি টিকিট বিক্রির তারিখ ফেরার তারিখ
০৩ মার্চ ২০২৬ ১৩ মার্চ ২০২৬ ১৩ মার্চ ২০২৬ ২৩ মার্চ ২০২৬
০৪ মার্চ ২০২৬ ১৪ মার্চ ২০২৬ ১৪ মার্চ ২০২৬ ২৪ মার্চ ২০২৬
০৫ মার্চ ২০২৬ ১৫ মার্চ ২০২৬ ১৫ মার্চ ২০২৬ ২৫ মার্চ ২০২৬
০৬ মার্চ ২০২৬ ১৬ মার্চ ২০২৬ ১৬ মার্চ ২০২৬ ২৬ মার্চ ২০২৬
০৭ মার্চ ২০২৬ ১৭ মার্চ ২০২৬ ১৭ মার্চ ২০২৬ ২৭ মার্চ ২০২৬
০৮ মার্চ ২০২৬ ১৮ মার্চ ২০২৬ ১৮ মার্চ ২০২৬ ২৮ মার্চ ২০২৬
০৯ মার্চ ২০২৬ ১৯ মার্চ ২০২৬ ১৯ মার্চ ২০২৬ ২৯ মার্চ ২০২৬

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে ৫ জোড়া বা ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে। এ ছাড়া পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত এমজি কোচ সার্ভিসে যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদযাত্রা সফল করতে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফ-ডে) বাতিল করা হয়েছে।

অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের বিশেষ অনুরোধে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট প্রদান করা হবে।
 
এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে আজ ৩ মার্চ থেকে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা।
 
সকাল থেকে কাউন্টার ও অনলাইন-দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন। 


এ সম্পর্কিত আরো খবর