ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ এবনেলরেজা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ মার্চ, ২০২৬ সময় : ৪:৫৮ পিএম

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেলকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। সোমবার (৩ মার্চ) দেয়া এক ঘোষণায় জানানো হয়, আইআরজিসির জেনারেল মাজিদ এবনেলরেজা এখন থেকে দায়িত্ব পালন করবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আগের প্রতিরক্ষামন্ত্রী নিহতের পর নতুন এই নিয়োগ দেয়া হয়। খবর মিডল ইস্ট আইয়ের। 

প্রেসিডেন্টের কার্যালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া বার্তায় বলেন, ‘প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সিদ্ধান্তে বিপ্লবী গার্ডের জেনারেল মাজিদ এবনেলরেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।’

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। সেই প্রেক্ষাপটে দ্রুত সামরিক নেতৃত্ব পুনর্গঠন ও কমান্ড কাঠামো সচল রাখতেই এই নিয়োগ দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এ দায়িত্বে আনা ইঙ্গিত দিচ্ছে যে বর্তমান সংকটময় পরিস্থিতিতে তেহরান প্রতিরক্ষা ও সামরিক কৌশল আরও শক্ত হাতে পরিচালনা করতে চায়।



এ সম্পর্কিত আরো খবর