ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর


প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • আপলোড সময় : বুধবার ০৪ মার্চ, ২০২৬ সময় : ৭:২২ পিএম

অনলাইন ডেস্ক

সারা দেশে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে তৎপর হওয়ার এবং বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেল’-এর সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশনা দেন। সভায় সেলের বর্তমান কার্যক্রম ও কর্মপরিকল্পনার সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে গুরুত্বারোপ করেছেন। সরকারি নার্সারিগুলোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বেসরকারি নার্সারি থেকেও মানসম্মত চারা সংগ্রহ করা হবে।

পরিকল্পনা অনুযায়ী দেশের সব খাসজমি ও চরাঞ্চল, নদীর দুই পাড় এবং সড়ক-মহাসড়কের উভয় পাশ, বনাঞ্চলের বৃক্ষহীন এলাকা, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আঙিনায় বৃক্ষরোপণ করা হবে।

পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। এখন থেকে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং সেই গাছের পরিচর্যার দায়িত্বও সংশ্লিষ্ট শিক্ষার্থী পালন করবে।

সভায় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় প্রধানমন্ত্রী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনস্বার্থে সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে মহাপরিচালককে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


এ সম্পর্কিত আরো খবর