ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খিলগাঁওয়ে দোকান থেকে ২৫০ ভরি সোনা ও রুপার অলঙ্কার চুরি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ মার্চ, ২০২৬ সময় : ৮:২০ পিএম

রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকান থেকে প্রাথমিকভাবে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে দোকানটি অবস্থিত। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মালিকপক্ষ বিষয়টি থানায় জানায়। প্রাথমিক তথ্যে দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপা লুটের তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত শেষে প্রকৃত ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও বলেন, এখন পর্যন্ত ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসেনি। ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় কয়েকটি স্বর্ণের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এমন বড় ধরনের চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

পুলিশ বলছে, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপরাধীদের শনাক্তের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। তদন্তে অগ্রগতি হলে বিস্তারিত তথ্য জানানো হবে।


এ সম্পর্কিত আরো খবর