ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী


  • আপলোড সময় : শনিবার ০৭ মার্চ, ২০২৬ সময় : ৩:৩১ পিএম

অনলাইন রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। “বলবেন, এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচক সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে সংবিধান, রুলস অব প্রসিডিউর, কাস্টমস এবং হাউসের রেওয়াজসহ বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া বিশ্বের শক্তিশালী গণতন্ত্রের দেশগুলোতে সংসদে যেসব চর্চা হয়, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এই প্রশিক্ষণ ভবিষ্যৎ সংসদ অধিবেশনের মান উন্নত করবে এবং জনগণকে আশ্বস্ত করবে।

নতুন সংসদ সদস্যদের নিয়ে সালাহউদ্দিন বলেন, “যারা নতুন সংসদ সদস্য, তারা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো। তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে ভালো শিক্ষাটা পাবেন। একটা বাচ্চা যেমন জন্মগ্রহণের পর সতেজ সংস্কৃতি শিখে, ঠিক সেইভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করছি।” তিনি আরও উল্লেখ করেন, নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এই লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের জন্য সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচার-আচরণের উপর দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার শেষ দিনের কার্যক্রমে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান এবং সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে নতুন সংসদ সদস্যদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তোলার কৌশলগত ভূমিকা তুলে ধরা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেছেন, এই প্রশিক্ষণ নতুন এমপিদের মধ্যে দায়িত্বশীলতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করবে। এছাড়া, এটি সংসদে ইতিবাচক সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।



এ সম্পর্কিত আরো খবর