ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের ইফতার মাহফিল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ সময় : ৪:২৯ পিএম

বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদ, ঢাকা এর উদ্যোগে গত ১১ মার্চ বাংলাদেশ কাউন্সিল ক্যাফেটোরিয়ায় দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বগুড়া- আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, ডিএমপির ডিসি (ক্রাইম) তারেক জুবায়ের, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা সহ-সভাপতি ডা: আতাউর রহমান লিটন, সহ-সভাপতি কে এম লুৎফুল বারী মুকুল, সংগঠনের কো- চেয়ারম্যান মোঃ নুরুল আলম বাদল এবং সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব এম. নুরুজ্জামান বাদল।


অনুষ্ঠান পরিচালনা করেন বৃহত্তর  বগুড়া যুব উন্নয়ন পরিষদ, ঢাকা এর ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: রবিউল হোসেন রবি।

সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এবং জাসাস ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয় এবং বগুড়াবাসীর সার্বিক মঙ্গল কল্যাণের লক্ষ্যে বিশেষ দোয়া করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর