ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ সময় : ৫:১৯ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে তিনি মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক। তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে তাবেদার ফ্যাসিবাদমুক্ত নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে।

রাষ্ট্রপতি আরও বলেন, আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত পঙ্গু হয়েছেন, পাঁচ শতাধিক মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার ১২৪৩টি স্বাস্থ্য কার্ড প্রদান করেছে এবং গুরুতর আহত ১৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।

তিনি শহীদদের স্মৃতি রক্ষার্থে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপনের উদ্যোগ এবং ঢাকায় জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণের কাজ চলমান থাকার কথাও উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, একটি শান্তিপূর্ণ, অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ এই মহান সংসদের যাত্রা শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সুরক্ষায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন।

দেশের অর্থনীতি নিয়েও বক্তব্য রাখেন মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে দেশের অর্থনীতি অনেকটা স্থিতিশীল হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে ৮.৫৮ শতাংশে দাঁড়িয়েছে এবং সামনের দিনগুলোতে আরও কমার আশা করা হচ্ছে।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

ব্যাংক খাতের সুশাসন ফিরিয়ে আনা এবং পুঁজিবাজারের অনিয়ম তদন্তের পদক্ষেপের কথাও তিনি তুলে ধরেন। মো. সাহাবুদ্দিন বলেন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে এবং পুঁজিবাজার সংস্কারে একটি পৃথক কমিশন গঠন করা হবে। এই কমিশন ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত সকল অনিয়ম তদন্ত করবে। রাষ্ট্রপতি বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং দেশের অর্থনীতিকে আরও দৃঢ় করতে এই পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর