ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : সোমবার ১৬ মার্চ, ২০২৬ সময় : ৩:৩৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা মানুষের কল্যাণের জন্য কাজ করতে চায়। তিনি বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা একটি রাজনৈতিক শক্তি। তাই এই দল সবসময় মানুষের উপকার হয়—এমন কাজই করতে চায়।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খননের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে খাল খনন পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষি, পরিবেশ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের আগে জনগণের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কারণ দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন এবং তাদের বড় একটি অংশ কৃষির সঙ্গে জড়িত।

তিনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। কৃষকরা ভালো থাকলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই কৃষকদের সহায়তা দিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।

তারেক রহমান বলেন, সরকার কৃষকদের স্বার্থকে গুরুত্ব দিয়ে মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের ব্যবস্থা করেছে। এই সিদ্ধান্তের ফলে অনেক কৃষক নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। এতে একদিকে যেমন বন্যা জলাবদ্ধতা কমবে, অন্যদিকে কৃষি উৎপাদন বাড়বে। পাশাপাশি স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, দেশের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে অবকাঠামো উন্নয়ন, কৃষি সহায়তা এবং গ্রামীণ উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডা. জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সময় তিনি প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কার্যক্রমের সূচনা করেন।

সময় সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। পরে সড়কপথে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলায় যান এবং খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। সরকারের এই উদ্যোগ দেশের কৃষি পরিবেশ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর