ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন

ঐতিহাসিক শাকপালা পার্কে স্বপ্নযাত্রার নতুন সূচনা, পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী


  • আপলোড সময় : শুক্রবার ২৭ মার্চ, ২০২৬ সময় : ৪:৫৬ পিএম

স্টাফ রিপোর্টার:

বগুড়ার সদর উপজেলার ঐতিহাসিক শাকপালা পার্কে উন্নয়নের নতুন স্বপ্নযাত্রা শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় পার্কটি পরিদর্শন করে এ উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক গতি দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পার্কটির সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ হাতে গড়া এ শাকপালা পার্কটি একসময় এলাকাবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল। তবে পূর্ববর্তী হাসিনা সরকারের সময়ে দীর্ঘদিন অবহেলায় পড়ে থেকে পার্কটি জঞ্জালে পরিণত হয়।

পরবর্তীতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে এক বৈঠকে এ পার্কের স্মৃতিচারণ করেন তারেক রহমান। সেই প্রেক্ষাপটে পার্কটির উন্নয়ন ও পুনরুজ্জীবনে নতুন করে গুরুত্ব আরোপ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন যে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শাকপালা পার্ক আবার তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে। পাশাপাশি এটি একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। শিশু, কিশোর ও পরিবারসহ সকল বয়সী মানুষ পার্কটি থেকে বিনোদন ও শিক্ষা উভয়ই লাভ করতে পারবে।


শাকপালা পার্কের উন্নয়ন স্থানীয় পর্যায়ের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। পর্যটক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এখানে আগ্রহী হয়ে আসবেন, যা পার্ক সংলগ্ন ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান ও হকারদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, “পরিকল্পনা ও বাস্তবায়ন সঠিকভাবে হলে শাকপালা পার্কের পুনর্গঠন এবং স্থানীয় জনগণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা সম্ভব। আমরা চাই পার্কটি নতুনভাবে গড়ে উঠুক এবং প্রতিটি বয়সী মানুষ আনন্দ উপভোগ করুক।” এ ছাড়াও স্থানীয় প্রশাসন ও সমাজের বিভিন্ন সংগঠন পার্কের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে।

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর