ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

ভারতের ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


  • আপলোড সময় : মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬ সময় : ৬:৪৯ পিএম

ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহ প্রকাশ করেছে, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, “ভারত সরকার বলেছে ভিসা স্বাভাবিক করা হবে।” নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ায় দুদেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, এবং মেডিক্যাল ভিসা পুনরায় স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হবে।

শামা ওবায়েদ বলেন, “নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে ভারত আগ্রহী। তারা আমাদের বলেছে ভিসা স্বাভাবিক হবে। আমার মতে, ভিসানীতি আগের অবস্থায় ফিরে আসা উচিত।”

মানবপাচার বন্ধ এবং বৈধভাবে বিদেশে যাত্রার বিষয়েও প্রতিমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, “সব দেশেই আমাদের মানুষ লিগ্যালভাবে যাক, এটাই আমরা চাই। তবে অসাধু লোকেরা মানবপাচারের সুযোগ নিচ্ছে, এ সমস্যা মোকাবিলা করতে হবে।”

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় দেশটির কাছ থেকে তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি প্রয়োজন, উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “জ্বালানি মন্ত্রণালয় চাইলে আমরা এই ক্ষেত্রে সহায়তা করব। যুদ্ধের কারণে কিছু উৎস থেকে তেল আমদানিতে বাধা আসছে, তাই বিকল্প উৎস খোঁজা হচ্ছে।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে এবং এটি আরও বাড়ানোর চেষ্টা চলছে। আগামী মাসে ভারত ও সৌদি আরব থেকে তেল আসবে। এছাড়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও তেল আসার কথা রয়েছে। “যেখান থেকেই সুযোগ পাওয়া যাবে, সেখান থেকেই জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে,” বলেন তিনি।


এ সম্পর্কিত আরো খবর