ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট শিক্ষা বোর্ডভিত্তিক এইচএসসি ফল: পাসের হারে বড় ব্যবধান হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই: রুহুল কবির রিজভী মিরপুর টেস্টে চার দিনেই বাংলাদেশের বড় হার, ওয়েস্ট ইন্ডিজের জয় ৮ উইকেটে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপ ৪ দিনের রিমান্ডে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, সামান্য কমলো সাফল্য ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বাংলাদেশের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি, নিন্দা আশা করেছিলাম: রাষ্ট্রদূত


  • আপলোড সময় : বুধবার ০১ এপ্রিল, ২০২৬ সময় : ৬:২২ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতিতে অসন্তোষ ও দুঃখ প্রকাশ করেছে ইরান। তেহরানের প্রত্যাশা ছিল, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই আগ্রাসনের সরাসরি নিন্দা জানাবে। বুধবার (১ এপ্রিল) ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, “ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র এবং আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ। আমরা আশা করেছিলাম বাংলাদেশ আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাবে, কিন্তু সেটি হয়নি।”

তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তান, তুরস্ক এবং এমনকি স্পেনের মতো দেশগুলোও এই হামলার সরাসরি নিন্দা জানিয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কেবল ‘উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে। তাতে তেহরান কষ্ট অনুভব করছে।

রাষ্ট্রদূত জানান, যদিও বাংলাদেশের অবস্থানে অসন্তুষ্টি রয়েছে, তবে এ বিষয়ে ঢাকাকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেওয়া হবে না। তবে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরবর্তী কোনো সাক্ষাতে বিষয়টি ব্যক্তিগতভাবে তুলে ধরবেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, সম্প্রতি ঈদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সৌজন্যমূলক ও স্বাভাবিক আলাপ হয়েছে।

আঞ্চলিক অস্থিরতার দায় প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, “আমরা কোনো প্রতিবেশী মুসলিম দেশে হামলা করছি না। বরং ওই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছি। যারা নিজেদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে, সাধারণ মানুষের মৃত্যুর জন্য তারাই দায়ী।”

তিনি প্রশ্ন তোলেন, এই অঞ্চলে সংকট থাকা সত্ত্বেও কেন আরব দেশগুলো আমেরিকাকে ঘাঁটি স্থাপনের সুযোগ দিচ্ছে। তবে ক্ষোভ থাকা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ যদি মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের কোনো উদ্যোগ নেয়, তবে তেহরান তাকে স্বাগত জানাবে।

এছাড়া ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। রাষ্ট্রদূত মনে করিয়ে দেন, জাতিসংঘ ও ওআইসির সদস্য হিসেবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান আরও স্বচ্ছ হওয়া প্রয়োজন।


এ সম্পর্কিত আরো খবর