ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

এলডিসি উত্তরণে পূর্ণ প্রস্তুতি নেই: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী


  • আপলোড সময় : রবিবার ০৫ এপ্রিল, ২০২৬ সময় : ৩:৩৬ পিএম

অনলাইন রিপোর্টার

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়া নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী রোববার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, এই মুহূর্তে বাংলাদেশের পূর্ণ প্রস্তুতি নেই। তিনি বলেন, দেশের অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলায় ব্যস্ত, যা উত্তরণের লক্ষ্য অর্জনে বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

জাতিসংঘের সংস্থা UN-OHRLLS-এর একটি স্বতন্ত্র মূল্যায়ন সভায় মন্ত্রী জানান, বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীণ দেনার চাপ, উচ্চ সুদের হারে ঋণ গ্রহণের ঝুঁকি এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা দেশের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তিনি মন্তব্য করেন, দেশের অর্থনীতির প্রায় সব সূচকই বর্তমানে নিম্নমুখী এবং সরকার অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করছে।

মন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানিসংকট এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার বিঘ্ন দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। জ্বালানির প্রভাব খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়বে এবং মূল্যস্ফীতি বাড়ানোর ঝুঁকি রয়েছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেলেও বাংলাদেশ তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে দীর্ঘ সময় এই চাপ সহ্য করা কঠিন।

তিনি বলেন, সরকার জনগণের ওপর হঠাৎ অতিরিক্ত চাপ দিতে চায় না, কিন্তু সরকারি তহবিল থেকে ধারাবাহিক ব্যয় চলতে থাকলে এর প্রভাব শেষ পর্যন্ত জনগণের ওপর পড়বে। তাই অর্থনৈতিক সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হচ্ছে। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় উত্তরণ প্রক্রিয়া কিছুটা সময় পিছিয়ে দেওয়ার সুযোগ আছে। প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে ভবিষ্যতে উত্তরণ একটি বাস্তবসম্মত লক্ষ্য হয়ে উঠবে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, সংকট উত্তরণে সক্ষমতা বৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থনীতিকে শক্ত ভিত্তিতে দাঁড় করানোর জন্য নির্দিষ্ট নীতিমালার আলোকে প্রয়োজনীয় সংস্কার ও দক্ষতা উন্নয়নের কাজ চলছে। তিনি জানান, দেশের মৌলিক অর্থনৈতিক সূচকগুলো শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা রাবাব ফাতিমা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।



এ সম্পর্কিত আরো খবর