ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় পশু চিকিৎসক নিহত


  • আপলোড সময় : রবিবার ০৫ এপ্রিল, ২০২৬ সময় : ৬:৫১ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে রোববার (৫ এপ্রিল) দুপুরে ট্যাংকলরীর ধাক্কায় সঞ্জয় কুমার সুত্রধর (৩০) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

দুর্ঘটনাটি ঘটে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের বাঘাবাড়ি বড়াল ব্রিজের উত্তর পাশে। পথচারীরা গুরুতর আহত অবস্থায় সঞ্জয় কুমারকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে চিকিৎসকের মৃত্যু রাস্তায় ঘটে। নিহত সঞ্জয় কুমার সুত্রধর পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের পুত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে তেল উত্তোলনের জন্য পাবনা থেকে একটি ট্যাংকলরি আসছিল। একই দিকে একটি সিএনজি যাত্রী নিয়ে চলছিল। অতিরিক্ত যানজটের কারণে সিএনজির গতি কমাতে গেলে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ট্যাংকলরিটি ধাক্কা দেয়।

এই ধাক্কায় সিএনজিতে থাকা সঞ্জয় কুমার সুত্রধর এবং রিপন বেপারি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সুত্রধর মারা যান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বাঘাবাড়িতে ট্যাংকলরির ধাক্কায় সঞ্জয় কুমার সুত্রধর নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতে এমন ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়কে আরও সতর্কতা ও যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর