ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিলেন নেতানিয়াহু


  • আপলোড সময় : রবিবার ০৫ এপ্রিল, ২০২৬ সময় : ৭:৫৩ পিএম

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার এই পর্যায়ে অনেকগুলো ঘটনা একই সঙ্গে ঘটছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরানের ইস্পাত শিল্প ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় তাদের হামলা করা হয়েছে যাতে করে দেশটি অস্ত্র তৈরিতে বাধার মুখে পড়ে।

এদিকে ইসরাইলের সেনাবাহিনী জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। ফলে স্কুলে পাঠদান অনলাইন অব্যাহত থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বড় ধরনের কোনো জনসমাগম করা যাবে না। ফলে আপাতত জনজীবন স্বাভাবিক হচ্ছে না।

এসব যখন ঘটছে, ঠিক তখন ইসরাইলের সামরিক বাহিনী তাদের সংবাদমাধ্যমগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে, ইরানকে ঘিরে সংঘাত বৃদ্ধির বিষয়ে এরই মধ্যে ব্রিফিং চলছে। কারণ মনে হচ্ছে, যুদ্ধ বন্ধের বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং তারা এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ইরানের পাওয়ার গ্রিড ও জ্বালানি সম্পদে আঘাত হানার অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছে। এসব হামলার বিষয়ে তারা প্রস্তুতি নিচ্ছে।

ইসরাইলের পক্ষ থেকে দেওয়া বার্তাটি হলো—একটি বড় ধরনের সংঘাত আসন্ন এবং এটি হবে এই যুদ্ধের শেষ পর্ব।

তবে এই বার্তায় সমীকরণের অন্য দিকটি এড়িয়ে যাওয়া হয়েছে। বাস্তব পরিস্থিতি হলো, ইরানের হামলায় ইসরাইলের জনগণ বিপর্যস্ত হয়ে পড়েছেন। দেশটির অনেক সমালোচক এখন বলছেন, এই যুদ্ধের কোনো রাজনৈতিক কৌশল বা যুদ্ধ শেষের সুনির্দিষ্ট পরিকল্পনা নেতানিয়াহু সরকারের নেই।

সূত্র: আলজাজিরা

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর