ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

মানিকগঞ্জ-১ এর সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক আর নেই


  • আপলোড সময় : রবিবার ০৫ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৫০ পিএম

মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল হক আর নেই। রবিবার সকাল ৮টায় ঢাকার শ্যামলী স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি—ইলাইহি রাজিউন)

বীর মুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল হক ১৯৪৯ সালে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং দেশের মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শিক্ষাজীবনে তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন। এরপর সড়ক ও জনপথ বিভাগে দীর্ঘদিন চাকরি করার পর তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

অসাধারণ সংসদীয় ও স্থানীয় অবদানের মধ্যে উল্লেখযোগ্য হলো জাফরগঞ্জ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন। এছাড়াও এলাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, সড়ক, পানি ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন।

তার মৃত্যুতে মানিকগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার নৈতিকতা, দেশপ্রেম ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর