ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রায়গঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৯ লাখ টাকা জরিমানা


  • আপলোড সময় : সোমবার ০৬ এপ্রিল, ২০২৬ সময় : ৬:২৩ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রায়গঞ্জ উপজেলার ষোলমাইল ও রুদ্রপুর এলাকায় সারাদিনব্যাপী অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশগত বিধিমালা লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানা কার্যক্রমে মেসার্স বন্ধন ব্রিকস, কোদলাদিঘরকে ৩ লাখ টাকা এবং মেসার্স এসকেবি ব্রিকস, রুদ্রপুরকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স এস অ্যান্ড বি ব্রিকস নামের আরও একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসের মধ্যে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ সময় ভাটার মালিকের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন অভিযানে নেতৃত্ব দেন। প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম। এ সময় সহকারী পরিচালক তুহিন আলমসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধ ইটভাটার কারণে পরিবেশ এবং স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। নদী ও খাল দখল, ধুলোবালির কারণে স্বাস্থ্যহানি এবং নদীভাঙনের ঝুঁকি সৃষ্টি হওয়ার কারণে এই ধরনের অভিযান অত্যন্ত জরুরি।

জেলা প্রশাসনের কর্মকর্তা বলেন, ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যে কোনো অনিয়ম ও বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এই অবৈধ ইটভাটার কারণে পরিবেশ দূষণ এবং জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। এবার প্রশাসনের তৎপরতায় আশা করা যাচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর