ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

সিটি ব্যাংক সাতক্ষীরা শাখা নতুন ঠিকানায় স্থানান্তর


  • আপলোড সময় : সোমবার ০৬ এপ্রিল, ২০২৬ সময় : ৬:৩২ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সিটি ব্যাংকের শাখা স্থানান্তর করা হয়েছে। আগে শহরের সিটি মার্কেট বড় বাজার সড়কে অবস্থিত শাখাটি এখন আবুল কাশেম সড়কের নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে।

গ্রাহকদের আরও আধুনিক ও বিস্তৃত সেবা দেওয়ার লক্ষ্যে দেছের দিয়া টাওয়ার, আবুল কাশেম সড়কে নতুন ঠিকানায় শাখাটি স্থানান্তর করা হয়েছে।

নতুন ঠিকানায় শাখার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক খুলনা রিজিয়নের রিজিওনাল হেড অব ব্রাঞ্চেস ইব্রাহিম খলিল, যশোর এরিয়া হেড মোস্তাফিজুর রহমান এবং খুলনা এরিয়া হেড হিমাদ্রি শেখর হোড়, সিটি ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার রবিউল ইসলাম, গ্রাহক টিএস কম্পিউটার পয়েন্টের স্বত্বাধিকারী আল-ইমরান সুমন, আল-আমিন জুয়েলার্সের মালিক আমিনুল ইসলাম এবং চিকিৎসক প্রবীর কুমার মুখার্জি প্রমুখ। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন পরিবেশে গ্রাহকরা আরও স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর