ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

ট্রাম্পের কড়া সমালোচনা করলেন পোপ


  • আপলোড সময় : বুধবার ০৮ এপ্রিল, ২০২৬ সময় : ৩:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে পোপ চতুর্দশ লিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরল সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইরানের ‘পুরো সভ্যতা’ মুছে ফেলার হুমকি দেওয়া ‘সত্যিই অগ্রহণযোগ্য’।

গতকাল মঙ্গলবার পোপ সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করলেও মন্তব্যের উদ্দেশ্য স্পষ্ট। ইতালিতে সাংবাদিকদের তিনি বলেন, “আজ যেমনটি আমরা সবাই জানি, ইরানের পুরো জাতির বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছে। এটি সত্যিই অগ্রহণযোগ্য।”

পোপ চতুর্দশ লিও আরও বলেন, “এখানে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রশ্ন রয়েছে, কিন্তু এটি মূলত একটি নৈতিক প্রশ্ন। যা সামগ্রিকভাবে একটি জাতির মঙ্গলের সঙ্গে জড়িত।”

এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, তেহরান যদি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে যাতায়াত করতে না দেয়, তবে তিনি ইরানের প্রতিটি সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করবেন। আন্তর্জাতিক আইনে বেসামরিক অবকাঠামো ধ্বংস করা নিষিদ্ধ। ট্রাম্পের এই হুমকি ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান আইনপ্রণেতাদের পাশাপাশি জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক নিন্দার মুখে পড়ে।

পোপ হিসেবে তাঁর প্রথম বছরে চতুর্দশ লিও মার্কিন রাজনীতি নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে চললেও তিনি ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ এবং সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে আসছেন।

গত মার্চে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মার্কিনদের ‘যিশুখ্রিষ্টের নামে’ যুদ্ধে জয় ও সৈন্যদের নিরাপত্তার জন্য প্রার্থনা করার আহ্বান দিয়েছিলেন। এরপর পোপ যুদ্ধের জন্য যিশুর নাম ব্যবহার না করার বিষয়ে সতর্ক করে বলেন, যিশু “যারা যুদ্ধ করে তাদের প্রার্থনা শোনেন না, বরং তা প্রত্যাখ্যান করেন।”

গত সপ্তাহে ইস্টার পূর্ববর্তী বিশেষ প্রার্থনায় পোপ বলেন, খ্রিষ্টীয় আদর্শকে “আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা দিয়ে বিকৃত করা হয়েছে, যা যিশুখ্রিষ্টের পথের পরিপূর্ণ পরিপন্থী।” এরপর ইস্টারে, সেন্ট পিটার্স স্কোয়ারে হাজার হাজার ভক্তের সামনে তিনি শান্তির আহ্বান জানান। তিনি বলেন, “উৎসবের এই দিনে আসুন আমরা সংঘাত, আধিপত্য ও ক্ষমতার আকাঙ্ক্ষা ত্যাগ করি এবং যুদ্ধের জর্জরিত বিশ্বে শান্তির জন্য প্রার্থনা করি।”

ট্রাম্পের হুমকির পরে পোপ লিও কূটনীতির ওপর জোর দিয়ে বলেন, “টেবিলে ফিরে আসুন। কথা বলুন। শান্তিপূর্ণ উপায়ে সমাধান খুঁজুন।”

এর কয়েক ঘণ্টা পর, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি অবস্থানে আছেন।

আকাশজমিন / আরআর     


এ সম্পর্কিত আরো খবর