ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বাউফলে গরুচোর চক্রের দুইজন গ্রেপ্তার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৯ এপ্রিল, ২০২৬ সময় : ৭:২৫ পিএম

 কামরুজ্জামান বাচ্চু, বাউফল(পটুয়াখালী)।।

পটুয়াখালীর বাউফল উপজেলায় গরুচোর চক্রের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিম লোহালিয়ার একটি গরু চুরি হয়ে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহের বাজারে বিক্রি করতে এসে স্থানীয়দের নজরে আসে। সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেফতারকৃতরা হলেন—বাকেরগঞ্জ থানার দক্ষিণ কাজলাকাটি ৯ নম্বর ওয়ার্ডের মৃত ইছাহাক হাওলদারের ছেলে আব্দুর রব হাওলদার (৪৫) এবং বাউফল থানার দাসপাড়া ইউনিয়নের চর আলগি মৃত আলতাফ গাজীর ছেলে সাইফুল ওরফে কালু গাজী (৩২)।

পুলিশ ও স্থানীয়দের অনুসন্ধান অনুযায়ী, পশ্চিম লোহালিয়া থেকে চুরি হওয়া গরুটি বাউফলের বাহের বাজারে শিহাব সিকদারের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তারা সন্দেহজনক আচরণ লক্ষ্য করে এবং চোরচক্রের দুই সদস্যকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে গ্রেফতারকৃতদের থানায় নিয়ে যায়।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, "আমাদের এখানে তিনটি গরু চুরির মামলা পেন্ডিং রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

পুলিশ ও স্থানীয় প্রশাসন আশা করছে, গ্রেফতারকৃতদের মাধ্যমে গরুচোর চক্রের আরও সদস্যদের সনাক্ত করা সম্ভব হবে এবং চুরি হওয়া অন্যান্য গরু উদ্ধার করা যাবে। স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত হওয়া উচিত।

বাউফলসহ পটুয়াখালীর বিভিন্ন এলাকায় সম্প্রতি গরু চুরি বেড়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা ও গরুর মালিকরা উদ্বিগ্ন। পুলিশ জানিয়েছে, চোরদের গ্রেপ্তারের মাধ্যমে আগামীতেও এই ধরনের অপরাধ কমানো সম্ভব হবে।


এ সম্পর্কিত আরো খবর