ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

বিবিসির দুই বছরে ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ সময় : ৩:৪১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

আর্থিক চাপ এবং পরিবর্তিত গণমাধ্যম পরিস্থিতির প্রভাব মোকাবিলায় আগামী দুই বছরে সর্বোচ্চ ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসি। বুধবার (১৫ এপ্রিল) বিবিসির সংবাদ সম্প্রচারে এই পরিকল্পনার ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।  আইটিভি নিউজ ও দ্য প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, এটি প্রায় ১৫ বছরের মধ্যে সংস্থাটির সবচেয়ে বড় চাকরি ছাঁটাই হতে যাচ্ছে।

বিবিসির অন্তর্বর্তীকালীন মহাপরিচালক রড্রি ট্যালফান ডেভিস কর্মীদের উদ্দেশে এক বিবৃতিতে বলেন, ‘আমাদের এখনো বিস্তারিত বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। তবে আমরা ধারণা করছি, মোট চাকরির সংখ্যা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার পর্যন্ত কমে যেতে পারে।’

এএফপিকে পাঠানো আরেক বিবৃতিতে তিনি জানান, সংস্থাটি বর্তমানে ‘উল্লেখযোগ্য আর্থিক চাপের’ মুখে রয়েছে, যা দ্রুত মোকাবিলা করা জরুরি। বিবিসিকে তাদের ৫ বিলিয়ন পাউন্ড পরিচালন ব্যয় থেকে ৫০০ মিলিয়ন পাউন্ড কমাতে হবে। এই সাশ্রয়ের বড় অংশ ২০২৭ ও ২০২৮ সালের মধ্যে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার এবং দর্শকদের পরিবর্তিত অভ্যাসের প্রভাবে অস্থির হয়ে ওঠা গণমাধ্যম পরিবেশের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএফপি জানায়, বিবিসির অর্থায়ন মূলত জনগণের দেওয়া লাইসেন্স ফি থেকে আসে, যার মাধ্যমে তাদের অনুষ্ঠান দেখা বা শোনা যায়।

মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানায়, যুক্তরাজ্যের ৯৪ শতাংশ প্রাপ্তবয়স্ক প্রতি মাসে তাদের সেবা ব্যবহার করেন। ২০১৭ সালের পর থেকে লাইসেন্স ফি থেকে তাদের আয় বাস্তব অর্থে ২৪ শতাংশ কমে গেছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, লাইসেন্স ফি থেকে আয়ের চাপসহ অন্যান্য কারণে ২০২৯ সালের মার্চের মধ্যে মোট ব্যয় আরও ১০ শতাংশ কমাতে হবে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, কঠিন সিদ্ধান্তের ফলে কনটেন্ট ও সেবায় কাটছাঁট করতে হতে পারে।



এ সম্পর্কিত আরো খবর