ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ফিল্টার ও ফ্যান বিতরণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ সময় : ৭:৫৪ পিএম

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) :

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে ইলেকট্রিক পানির ফিল্টার ও বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদারের উদ্যোগে উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক পানির ফিল্টার এবং বালিথুবা শামছুলিয়া অদুদীয়া দাখিল মাদ্রাসার জন্য বৈদ্যুতিক পাখা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় তারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অ্যাডভোকেট ফারুক হোসেন তপাদার বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে পড়াশোনার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিশুদ্ধ পানির অভাব এবং গরমের সময় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য।

স্থানীয়রা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে এমন সহায়তা শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন এবং গরমে পাখার ব্যবস্থা শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ বাড়াতে সহায়ক হবে। এ ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অভিভাবকরাও।


এ সম্পর্কিত আরো খবর