ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

বিয়ের এক বছরেই স্বামীর মারধরে প্রাণ গেল স্ত্রীর


  • আপলোড সময় : রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ সময় : ৪:৪০ পিএম

 সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে শাহিদা খাতুন (১৯) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) সকালে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা দক্ষিণপাড়া গ্রামে স্বামী অন্তর ও স্ত্রী শাহিদার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা তীব্র আকার ধারণ করলে স্বামী অন্তর স্ত্রীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে গুরুতর আহত হন শাহিদা।

পরে আশঙ্কাজনক অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহিদা খাতুন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজগড়া জামতৈল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। প্রায় এক বছর আগে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা দক্ষিণপাড়া গ্রামের আকবর আলীর ছেলে অন্তরের সঙ্গে তার বিয়ে হয়।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শাহিদার কাছে যৌতুকের টাকা দাবি করে আসছিল। যৌতুক দিতে না পারায় তাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। শনিবারের ঘটনাটিও একই দাবিকে কেন্দ্র করে ঘটেছে বলে দাবি তাদের।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, রাত প্রায় ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মারধরের কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 


এ সম্পর্কিত আরো খবর