ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মাদারীপুরে রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা


  • আপলোড সময় : রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ সময় : ৫:০০ পিএম

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলায় উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির ৪র্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার পাথুরিয়ারপাড় এলাকার মীর সেকান্দর আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এনা ক্যাফে রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

সম্মেলনে নবগঠিত কমিটিতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খানকে সভাপতি এবং খান মাসুদ রানা কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন নবগঠিত কমিটির অনুমোদন দেন এবং আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন।

তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ ও ডাক্তারের মতো। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অন্যায় তুলে ধরার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা নির্ভয়ে সত্য তুলে ধরবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবেন।” তিনি আরও বলেন, সাংবাদিকতার মূল শক্তি সততা ও নিরপেক্ষতা, যা ধরে রেখে কাজ করলে সমাজ উপকৃত হবে।

নবনির্বাচিত সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান বলেন, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় তারা পেশাদারিত্ব ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চান। সাংবাদিকদের মর্যাদা ও ঐক্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম সেলিম আহমেদ এবং ডিবিসি টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাস।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও এটিএন বাংলা নিউজ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শফিক স্বপন, মীর ইমরানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

এছাড়াও প্রায় দুই শতাধিক গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান এবং সঞ্চালনা করেন রায়হান উদ্দিন রুবেল।

শেষ পর্বে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আকাশজমিন / আরআর    


এ সম্পর্কিত আরো খবর