ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

ইরান আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল


  • আপলোড সময় : রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ সময় : ৮:১৪ পিএম

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই আলোচনার জন্য আগামীকাল সোমবার পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই তথ্য জানান। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা এই বৈঠকে অংশ নেবেন, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। প্রথম দফার আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্ব দিয়েছিলেন। তবে নতুন করে এই বৈঠক নিয়ে হোয়াইট হাউস বা ভাইস প্রেসিডেন্টের কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্রাম্প তাঁর পোস্টে অভিযোগ করেন, গতকাল হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তিনি বলেন, এই ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ছে।

ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তি ইরান মেনে না নিলে দেশটির বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। তাঁর এই মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছিল। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগ পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধ দুই দেশের আলোচনাকে জটিল করে তুলছে। এর মধ্যেই নতুন করে ইসলামাবাদে বৈঠকের ঘোষণা এসেছে, যা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ মোড়ে নিয়ে গেছে।

সূত্র: আল–জাজিরা


এ সম্পর্কিত আরো খবর